Pages

Friday, May 25, 2012

মে মাসের সভার আলোচনা

আজ ২৫ মে, ২০১২ তারিখ শিক্ষাই আলো সংগঠনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। সভায় 16 জন সদস্য উপস্থিত থেকে নিম্নোক্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
1। মাসিক দানের ব্যাপারে সবাই ১০ টাকা দানে সম্মত হয়। তবে আজ যারা দান করলো তাদের মধ্যে জাকিয়া সুলতানা এশা, তিশা, কার্তিক চন্দ্র মন্ডল, শ্রাবনী আক্তার সহ উপস্থিত সবাই দান করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রাথমিক যাত্রা শুরু করে।
২। আজ দুইজন নতুন সদস্য সরাসরি অংশগ্রহণ করে।

৩। কার্যকরী কমিটির ব্যাপারে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কমিটির নাম প্রকাশ করা হবে। যদিও প্রাথমিক ভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদবীগুলো চূড়ান্ত ছিল কিন্তু কার্যক্রমের বাস্তবায়নের তাৎপর্য যাচাই করে পরবর্তী সভায় নাম প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। সংগঠনের নামে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ডাচ্ বাংলা ব্যাংক, মুন্সীগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। যেখানে নমিনী সহ মোট চারজনের স্বাক্ষর থাকবে এবং যে কোন দুইজনের স্বাক্ষরে সংগঠনের টাকা উত্তোলন করা যাবে।
৫। সংগঠনের কাজ সবাই স্ব স্ব স্থানে থেকে যতটুকু সম্ভব পালন করে যাবে সিদ্ধান্ত হয়।
৬। সুমনা শারমিন নামের একজন সদস্য তার এইচ.এস.সি প্রথব পর্বের সব বই সংগঠনকে দান করে যা সভায় উপস্থাপন করা হয়। সুমনা শারমিনই প্রথম একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীর সন্ধান প্রাথমিক ভাবে জানায়। যা পরবর্তী সভায় আলোচনার জন্য রাখা হয়।
পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

No comments:

Post a Comment