Pages

Wednesday, April 25, 2012

শিক্ষাই আলো-একটি সেবামূলক সংগঠন

শিক্ষা ক্ষেত্রে সামান্যতম হলেও অবদান রাখার প্রত্যয় নিয়ে কিছু তরুণ ছাত্র/ছাত্রী গড়ে তুলেছে শিক্ষাই আলো সংগঠনটি। মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের পাশে প্রথম যাত্রা শুরু করে। সংগঠনের উদ্দেশ্য হচ্ছে
পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যারা শিক্ষা উপকরণের অভাবে পড়তে পারছে না কিংবা বিভিন্ন প্রয়োজন যা অন্যকে সহজে বলতে পারছে না এরকম শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণের লক্ষ্যেই প্রথম যাত্রা করতে যাচ্ছে। গত ৩০/০৩/২০১২ তারিখে সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সরকারি হরগঙ্গা কলেজের পাশে মায়াবনে। নি:স্বার্থবান শিক্ষা ক্ষেত্রে স্বেইচ্ছায় সাহায্য করতে আগ্রহী কয়েকজন মিলে কমিটি তৈরির লক্ষ্যে মিলিত হয়। প্রাথমিক ভাবে প্রস্তাবকৃত নামে কমিটি হলেও তা কার্যকর করতে সময় লেগে যায়। সিদ্ধান্ত হয় পরবর্তী মাসিক সভায় পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

No comments:

Post a Comment