অদ্য ১৫/০৬/২০১২ ই্ং রোজ শুক্রবার শিক্ষাই আলো সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য সূচি অনুযায়ী আলোচনায় ছিল ২০১২-২০১৩ সালের জন্য এক বছর মেয়াদী কমিটি নির্ধারণ ও সংগঠনের সদস্যদের মানসিক
বিকাশ এবং কার্যক্রম সম্পর্কে। আলোচনায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য নির্বাচন করা হয়। কোন সদস্য পর পর তিন সভায় অনুপস্থিত থাকলে তার পদ বাতিল বলে গণ্য হবে সিদ্ধান্ত হয়। সংগঠনের নিয়মিত সদস্য ১০ টাকা হারে চাঁদা দিতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কোন সদস্য ৫০০ বা তদুর্ধ দান করলে তাকে আজীবন সদস্য হিসেবে গণ্য করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সেক্ষেত্রে জাকিয়া সুলতানা এশা (১০০০/-) ও নুরুজ্জামান টিটু (৫০০/-)কে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। সংগঠনের ব্যাংক হিসাবে পূর্বের ১৫০০/- টাকার জমার সাথে আরো ৬০০/- টাকা জমা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিচে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হলো:

২০১২-২০১৩ সালের শিক্ষাই আলো সংগঠনের জন্য নির্বাচিত কমিটি
১। সভাপতি : শিপলু মন্ডল
২। সহ-সভাপতি : ডি. এম আজমল হোসেন শিপলু
৩। সহ-সভাপতি : মো: মাহবুব
৪। সাধারণ সম্পাদক : মো: রফিকুল ইসলাম টিটু
৫। সহ-সাধারণ সম্পাদক : পিযুষ কান্তি মজুমদার
৬। সহ-সাধারণ সম্পাদক : কার্ত্তিক চন্দ্র মন্ডল
৭। কোষাধ্যক্ষ : শামছুন নাহার মনি
৮। সহ-কোষাধ্যক্ষ : কাজী কহিনুর আক্তার
৯। সহ-কোষাধ্যক্ষ : আকলিমা আক্তার
১০। দপ্তর সম্পাদক : প্রশান্ত কুমার দাস
১১। উপ-দপ্তর সম্পাদক : পলাশ কুমার বিশ্বাস
১২। উপ-দপ্তর সম্পাদক : সোহাগ হাসান
১৩। প্রচার সম্পাদক : জিয়াউর রহমান
১৪। সহ-প্রচার সম্পাদক : এস.এম আবির হাসান
১৫। সহ-প্রচার সম্পাদক : মাহফুজুর রহমান
প্রত্যেক নির্বাচিত সদস্য স্বেচ্ছায় স্ব-জ্ঞানে নি:স্বার্থভাবে সংগঠনের বিকাশে ও শিক্ষা বিস্তারে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শেষে মুহূর্তে মানসিক বিকাশে করনীয় বিষয়ে সদস্যরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
পরবর্তী সভা জুলাই মাসের প্রথম শুক্রবার করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আর কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
প্রয়োজনে: ০1674-934423/01918-328886/01672-087847
No comments:
Post a Comment