Pages

Wednesday, July 25, 2012

একটি সাহায্যের প্রস্তুতি.....

গত 20/07/2012 তারিখে অনানুষ্ঠানিক ভাবে উল্লেখযোগ্যসংখ্যক সদস্যের উপস্থিতিতে সবাই একমত পোষণ করা হয় হরগঙ্গা কলেজের পাশে যিনি সবার ওজোন মেপে জীবিকা নির্বাহ করেন তার মেয়েকে শিক্ষা সংক্রান্ত সামগ্রী প্রয়োজন অনুসারে দেওয়া হবে। এ লক্ষ্যে সকল সদস্যকে উন্মুক্ত দান করতে বললে তাৎক্ষণিক ২০০ টাকা অনুদান পাওয়া যায় । পরবর্তীতে
আরো ৫০০ টাকা অনুদান পাওয়া যায়। উল্লেখ করার বিষয় হলো যারা অনুদান দিয়েছেন তাদের বেশির ভাগ অংশই এবার এইচ.এস.সি পরীক্ষা-২০১২ তে কৃতকার্য হয়েছে ও দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী।
শিক্ষার আলো সংগঠনটি তার পদযাত্রা ক্ষুদ্র থেকে ধীরে ধীরে শুরু করার দিকে ধাবিত হলো।
শিক্ষার আলো সংগঠনটি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা কাছে বা দূরে থেকে সংগঠনটির প্রতি আস্থা রাখছেন এবং সু-পরামর্শ দিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন ও শিক্ষা সামগ্রী, অর্থ অনুদান হিসেবে দিয়ে অবদান রাখছেন।

No comments:

Post a Comment