Pages

Friday, June 1, 2012

শিক্ষাই আলো

 শিপলু মন্ডল মিঠু
চল সামনের দিকে এগিয়ে
কণ্টকাকীর্ণ বন্ধুর পথ পেড়িয়ে
চল স্বপ্ন দেখি আগামী নিয়ে
চল পথ দেখাই হাত বাড়িয়ে
যেখানে নির্মল আনন্দ সুখ ভরা
যেখানে সব হবে ভালোবাসা দিয়ে গড়া
যেখানে থাকবে না স্বার্থের হাতছানি
যেখানে পথ দেখাবে মনীষীদের বাণী
যেখানে দূর্বল নই মোরা কেহ
যেখানে গুরুজনরা দেবে আদর স্নেহ
ছোটরা দেখাবে শ্রদ্ধা ভালোবাসা
বড় হবো নিয়ে বুকে এই আশা
চল হাত বাড়াই দীনের প্রতি
যেন পায় সে চলার গতি
চল হাত বাড়াই পিছিয়ে পড়া শিক্ষার্থীর দিকে
যেন আলো হয়ে ছড়িয়ে পড়ে সবাই চারিদিকে
চল কুসংস্কার দূর করি, দূর করি মনের কালো
চল হাতে হাত ধরি, সমাজে জ্বালাই শিক্ষার আলো।

No comments:

Post a Comment