অদ্য ১৫ আগস্ট, ২০১২ রোজ বুধবার ঈদ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে ১৪ জন সদস্য অংশগ্রহণ করে। সভায় নতুন সদস্য হিসেবে ৫ জন সদস্য উপস্থিত ছিল। সভার একপর্যায়ে সাবিহা আক্তার ১,০০০ টাকা অনুদান দিলে
তাকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। ফাতেমা আক্তারকে সাহায্য করার বিষয়টি সম্পূর্ণভাবে তুলে ধরা হয় এবং সিদ্ধান্ত হয় তার শিক্ষা জীবনের শিক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করার। সকল সদস্য এতে একমত পোষণ করে। তিমন নামের এক সদস্য পথশিশুদের নিয়ে কিছু করণীয় বিষয়ে বললে পরবর্তী সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য রাখা হয় ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলা হয়। ব্যাংকে এ পর্যন্ত ৩১০০ টাকা জমার বিষয়টি সকলকে অবগত করা হয়। সদস্যদের যে যখন যা পারে তাই যেন সাহায্য করে স্বত:স্ফূর্ত ভাবে অথবা মাসিক ১০ টাকা হারে এজন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হয়। আমাদের কার্যক্রম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে জমা করে আস্তে আস্তে বা ধীরে ধীরে গোপনে সাহায্য করার দিকে ই এগিয়ে যাওয়ার প্রত্যয় স্থির করা হয়। জমা ও খরচের হিসাবটি সকলকেই পরীক্ষা করে দেখার জন্য বলা হয়। এছাড়া অন্য কোন আলোচনা না থাকায় পরবর্তী সভা ০৭/০৯/২০১২ তারিখে নির্ধারণ করে সভার কার্যক্রম সভাপতি সমাপ্ত ঘোষণা করেন।

No comments:
Post a Comment